ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. ফয়সাল নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ

চট্টগ্রামের চন্দনাইশে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. ফয়সাল (২৩) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষক মো. ফয়সাল বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাংলাবাজার মুন্সিরখীল এলাকার শফিউল আলমের পুত্র। তিনি উপজেলার ধোপাছড়ি তৈয়বিয়া ছাবেরিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষক।


এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন।


মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধোপাছড়ি তৈয়বিয়া ছাবেরিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষক মো. ফয়সাল উক্ত মাদরাসার ৯ম শ্রেণির ১৬ বছরের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর দুপুরে মোবাইল ফোনের মাধ্যমে ওই ছাত্রীকে তার শয়নকক্ষে ডেকে নিয়ে যায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।


পরবর্তীকালে গত ৬ অক্টোবর রাতেও মাদরাসার বারান্দায় গেলে কথাবার্তার এক পর্যায়ে তাকে আবারও কু-প্রস্তাব দিলে তার শৌরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে শিক্ষক ফয়সাল পালিয়ে যায়।


এ ব্যাপারে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গত ৮ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন।


ওই মামলার আসামি শিক্ষক মো. ফয়সালকে শনিবার (৮ অক্টোবর) বিকালে গ্রেফতার করে পুলিশ।


চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত শিক্ষক মো. ফয়সালকে শনিবার বিকালে আদালতে হাজির করা হলে ধর্ষণের ব্যাপারে ওই শিক্ষক ৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑